ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শনিবার ট্রেনের নীচে কাটা পড়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বড়তল্লা গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে রিফাত (১৪) ও সুজন (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বড়তল্লা গ্রামের আউটার সিগন্যালের কাছে বিকাল সাড়ে পাঁচটার দিকে রেল লাইনের উপর বসে রিফাত ও সুজন গল্প করছিলেন। হঠাৎ সুজন দেখতে পায় তারা যে রেল লাইনে বসে আছে সেই লাইন দিয়ে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন আসছে। এ অবস্থায় সুজন সেখান থেকে উঠে দৌড়ে রেললাইন পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নীচে পড়ে যায়।
আরো পড়ুন: বাজারে এলো ‘মোদী’ আম
এই অবস্থা দেখে ভাইকে বাচাতে গিয়ে রিফাতও একই ট্রেনের নীচে কাটার পড়ে। এতে দুই ভাইয়েরই ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেলওয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছানাউল হক জানান, রেলে কাটা পড়ে আপন দুই ভাই রিফাত ও সুজনের মৃত্যুতে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত করতে আগ্রহী নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ
