ফরিদপুরের ভাঙ্গায় আলাদা স্থান থেকে এক নারী ও মসজিদের এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
এরা হলেন-ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের বজলু শেখের মেয়ে মৌসুমী আক্তার (৩৫) ও সদরপুর উপজেলার হাসেম মাতুব্বরের ছেলে আরিফ হোসেন (২৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর আলম বলেন, ‘ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের বগাইল ফ্লাইওভারের সার্ভিস রোড থেকে আরিফ হোসেন নামের মসজিদের এক ইমামের লাশ উদ্ধার করা হয়। সোমবার ভোরে মোটরসাইকেলে চড়ে সদরপুর থেকে ভাঙ্গা আসার সময় অজ্ঞাত যানের ধাক্কায় তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন আমাদের খবর দিলে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।’
অপরদিকে ভাঙ্গা থানার এসআই সিরাজ উদ্দিন বলেন, ‘মৌসুমী আক্তার সন্তানের অসুস্থতার কথা শুনে তুজারপুরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় পারিবারের সদস্যদের সঙ্গে রাতে কথা কাটাকাটি হয়। হয়ত মানসিক চাপের কারণে বাথরুমের আড়ার সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেন সে। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই’।
