বিশ্বে করোনায় আক্রান্ত ৬৪ কোটি ৫৮ লাখ ছাড়লো

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৮:৪০

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ৬৬ লাখ ৩৫ হাজার ৭৫৩ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১০ কোটি চার লাখ ৫৮ হাজার ৯৮৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১১ লাখ চার হাজার ৭৫১ জন।

সম্প্রতি জাপানে করোনা সংক্রমণ বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৯ হাজার ৩৬ জন।

এদিকে, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৮৪৬ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৯১ হাজার ৭৮৯ জনের। 

ফ্রান্সে এখন পর্যন্ত তিন কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৫৮ হাজার ৬৩৯ জন মারা গেছেন। একইসময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৪১ জন।

ইত্তেফাক/আরএজে