পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজতজয়ন্তী: খাগড়াছড়িতে চিকিৎসা সেবা প্রদান

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৮:১১

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে দুই শতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং ২টি হুইল চেয়ার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গাছবান উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে খাগড়াছড়ি সদর জোন।

ছবি: আইএসপিআর

এসময় মেডিক্যাল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. শামীম রহমান। এছাড়াও মেডিক্যাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মেজর ফয়সাল আহমেদ, বিশেষজ্ঞ ডাক্তার, এমডিএস খাগড়াছড়ি, ক্যাপ্টেন এস. এম. আব্দুস সোবহান, এমডিএস খাগড়াছড়ি, খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. ঝনাৎ চাকমা এবং ডা. অগ্নিভ চাকমা। পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সাবজোন কমান্ডার, ঘাসবন সাবজোন।

ছবি: আইএসপিআর

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. শামীম রহমান জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করছে। ভবিষ্যতেও সদর জোনের তত্ত্বাবধানে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমএএম