বিএনপি নেতা হাসান মামুন গ্রেফতার

আপডেট : ১৬ জুন ২০১৯, ০০:৩৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী। শনিবার দিবাগত রাত ১১ টা ২০ মিনিটে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পরিবারের একজন সদস্য। 

তবে মামুনকে গ্রেফতারের পর কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা কেউ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি। 

আরও পড়ুন: 'অঙ্গীকার' রক্ষা না করায় মাসুদা চৌধুরীর দলীয় পদ স্থগিত করলেন এরশাদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবিলম্বে হাসান মামুনকে জনসম্মুখে হাজির করার জোর দাবি করছি।’ তিনি বলেন, ‘অনির্বাচিত সরকার আবারও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে।’

ইত্তেফাক/নূহু