গোলশূন্য থেকেই বিরতিতে ফ্রান্স-তিউনিসিয়া

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২১:৫০

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের নক-আউট নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। তিউনিসিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের প্রথমার্ধ শেষে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ নিজেদের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ন্যূনতম ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের।

আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় নিয়মিত একাদশের অনেককে বিশ্রাম দিয়েই তিউনিসিয়ার বিপক্ষে একাদশ সাজায় ফরাসি কোচ দিদিয়ের দ্যেশম। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে আফ্রিকার দেশটির বিপক্ষে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

ফ্রান্সের জন্য ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও তিউনিসিয়ার জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে জিতলে আফ্রিকার দেশটির জন্য কিছুটা হলেও বেঁচে থাকবে পরের পর্বে যাওয়ার আশা। 

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিলো ফ্রান্সই। তবে বাঁচা-মরার ম্যাচে মাত্র ৯ মিনিটেই ফ্রান্সের জালে বলও জড়ায় তিউনিসিয়া। তবে নাদের ঘান্দ্রির সেই গোল বাতিল করে দেন রেফারি। এরপর থেকে বল দখলে প্রায় সমান সমান হলেও বলার মতো আক্রমণ করতে পারেনি কোনো দলই। 

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলে একটিও শট নিতে পারেনি ফরাসিরা। উল্টো ফরাসিদের গোলপোস্টেই দুইটি শট নিয়েছিলো  তিউনিসিয়া, তবে গোল করতে ব্যর্থ হয় তারা। 

শেষমেশ কোন দলই গোল করতে না পারলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। 

ইত্তেফাক/এসএস