মেক্সিকোর জন্য নক-আউটে ওঠার একমাত্র ভরসা শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয়। সৌদির জন্য জয় বা অন্তত ড্রয়ের। তবে ফলাফল যায় হোক, দুই দলেরই তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনা-পোল্যান্ডের মধ্যকার গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের দিকে। এমন সমীকরণ সামনে নিয়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে গেছে মেক্সিকো ও সৌদি আরব।
নক-আউটে ওঠার শেষ আসাহ বাঁচিয়ে রাখতে বাংলাদেশ সময় আজ রাত ১ টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হয় মেক্সিকো ও সৌদি আরব।
ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে মেক্সিকো আর সৌদি আরব। বল দখলের লড়াইয়ে যেমন, তেমনি আক্রমণেও এগিয়ে ছিলো এগিয়ে ছিলো দ্য গ্রীন ফ্যালকনরা।
ম্যাচের প্রথমার্ধেই গোলের উদ্দেশ্যে ৭টি শট নেয়, যার ৩টিই ছিলো মেক্সিকোর গোলমুখে। অন্যদিকে, মেক্সিকোর ৩টি শটের ১টি ছিলো লক্ষ্যে।
তবে একচেটিয়া খেলেও গোলের দেখা পায়নি কোন দলিই। শেষমেশ গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
