নক-আউটের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৮

মরুর বুকে প্রথম বিশ্বকাপের প্রথম পর্ব শেষ। আজ থেকে শুরু হচ্ছে উত্তেজনা ঠাসা নক-আউট রাউন্ড। জিতলে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া আরেকটু, হারলে ধরতে হবে বাড়ির পথ। 

নাটকীয়তা, উত্তেজনার সঙ্গে অনেক জল্পনা-কল্পনা পেরিয়ে ৩২ দল থেকে ১৬টি দল জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। প্রথম পর্বে চমক জাগিয়েছে ছোট দলগুলো, বড় দলগুলোর মধ্যেও সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে কেউ কেউ। ৩২ দল থেকে সোনার ট্রফির লড়াইয়ে এখন টিকে আছে ১৬ টি দল।

প্রত্যহম পর্ব পেরিইয়ে নক-আউটে ওঠার লড়াইয়ে জ্বলে উঠেছেন অনেক তারকা, অনেকজ দল আবার দলীয় পারফরম্যান্সেই উতরেছেন গ্রুপ পর্ব। দলের জয়ে বড় ভূমিকা যারা প্রতিপক্ষের জালে গোল জড়িয়েছেন একাধিকবার, তারাই এখন এগিয়ে রয়েছেন বিশ্বকাপের সর্বচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার লড়াইয়ে।

চলুন এক নজরে দেখে আসা যাক বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন কারা-

গোলাদাতা গোলসংখ্যা
এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর) ৩ গোল
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)  ৩ গোল
লিওনেল মেসি (আর্জেন্টিনা) ২ গোল
রিচার্লিসন (ব্রাজিল) ২ গোল
বুকায়ো সাকা (ইংল্যান্ড) ২ গোল
ফেরান তোরেস (স্পেন)  ২ গোল
মেহদি তারেমি (ইরান) ২ গোল

 

ইত্তেফাক/এসএস