ম্যারাডোনাকে ছাড়িয়ে বাতিস্তুতার পেছনে মেসি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৪:২২

কাতার বিশ্বকাপে নক আউট পর্বে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ১০০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। আর এই ম্যাচে গোল করে স্মরণীয় করে রাখলেন এল এম টেন। শুধু তাই নয়, গোল করে ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় দুই নম্বরে এখন লিওনেল মেসি।

দিয়েগো ম্যারাডোনা

বিশ্বকাপে ম্যারাডোনার গোল ছিল মোট ৮ টি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোল করে ছুঁয়ে ফেলেছিলেন ম্যারাডোনাকে। শনিবার (৩ ডিসেম্বর) আহমেদ বিন আলী স্টেডিয়াম নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। আর এই গোল করেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে মেসির গোল সংখ্যা এখন মোট ৯ টি।

গাব্রিয়েল বাতিস্তুতা

অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোল করেছেন আরেক কিংবদন্তি গাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে তার গোল সংখ্যা মোট ১০ টি। বিশ্বকাপে আর একটি গোল করলেই বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। 

ইত্তেফাক/জেডএইচ