ফুলবাড়িতে বুপ্রেনোরফাইন ইঞ্জেকশনসহ আটক ১

আপডেট : ১৬ জুন ২০১৯, ১৩:১৩

দিনাজপুরের ফুলবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গত শনিবার সন্ধ্যায় ৮০০ পিস ভারতীয় বুপ্রেনোরফাইন ইঞ্জেকশনসহ হাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটক হাফিজুল ইসলাম বিরামপুরে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের পলিখিয়ারপাড়া গ্রামের আনছার আলীর ছেলে।

আরও পড়ুন: কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ২

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যায় উপজেলার বেতদিঘি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে তল্লাসি চালিয়ে হাফিজুল ইসলামের হাতে থাকা বাজার ব্যাগ থেকে ৮০০ পিস বুপ্রেনোরফাইন ইঞ্জেকশন উদ্ধার করে।  
থানার ওসি মো. ফকরুল ইসলাম বলেন, একটি বাজার ব্যাগে থাকা ৪টি পলিথিন ব্যাগ থেকে ৮০০ পিস বুপ্রেনোরফাইন ইঞ্জেকশনসহ হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে। রবিবার আটক ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম