বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, রোববার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ৬২৩ জন এবং মৃত্যুর সংখ্যা ৬৬ লাখ ৪৫ হাজার ৭৭২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১০ কোটি সাত লাখ ৯৬ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬ হাজার ৬৪০ জন।
সম্প্রতি জাপানে করোনা সংক্রমণ বেড়েছে। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৫১ লাখ ৩০ হাজার ৮৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫০ হাজার ১৯৩ জন।
রাশিয়ায় এ পর্যন্ত মোট শনাক্ত সংখ্যা দুই কোটি ১৬ লাখ ১১ হাজার তিন জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৯২ হাজার ১৭৬ জনের।
ফ্রান্সে এখন পর্যন্ত তিন কোটি ৮০ লাখ ২৭ হাজার ৯৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৫৯ হাজার ৯৩ জন মারা গেছেন।
একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ৩২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫২ জন এবং মারা গেছেন ৩৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭ জন এবং মারা গেছেন ৩৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪২৬ জন।
