পিটিআই নেতা স্বাতীকে বেলুচিস্তান পুলিশের কাছে হস্তান্তর 

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর আজম স্বাতীকে গত শুক্রবার কড়া নিরাপত্তায় এক বিশেষ ফ্লাইটে ইসলামাবাদ থেকে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। ইসলামাবাদের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট স্বাতীকে বেলুচিস্তান পুলিশের কাছে হস্তান্তর করার পরেই পিটিআই- এই নেতাকে কোয়েটায় নিয়ে যাওয়া হলো। 

বেশ কিছুদিন আগে এক কুচলাক পুলিশ স্টেশনে স্বাতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিযোগ, পিটিআই এই নেতা বিশ্রী ভাষা ব্যবহার করেছেন। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে বিতর্কিত টুইট করার জেরে গত ২৭ নভেম্বর স্বাতীকে গ্রেপ্তার করা হয়। 

সেনাবাহিনীর বিরুদ্ধে বিতর্কিত টুইট করার জেরে গত ২৭ নভেম্বর স্বাতীকে গ্রেপ্তার করা হয়।

খবরে বলা হয়েছে, আজম স্বাতীকে কোয়েটা বিমানবন্দর থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে বেলা, হাব খুজদার, পানসি এবগ ঝোব পুলিশ স্টেশনেও মামলা দায়ের করা হয়েছে। 'ট্রানজিট দাবিতে' স্বাতীকে বেলুচিস্তান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ৪ ডিসেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। 

গত বৃহস্পতিবার পাকিস্তানের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শাব্বির ভাট্টি ঘোষণা করেন, ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) অনুরোধে এই সিনেটরকে ১৪  দিনের বিচার বিভাগীয় রিমান্ডে পাঠানো হবে।

 পিটিআই চেয়ারম্যান ইমরান খান স্বাতীর ওপর পুলিশের আচরণের  বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে পিটিআই চেয়ারম্যান ইমরান খান স্বাতীর ওপর পুলিশের আচরণের  বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইত্তেফাক/ডিএস