এখন পর্যন্ত অনেকবার একসঙ্গে মঞ্চে দেখা গেছে ওমার সানী ও মৌসুমীকে। সম্প্রতি আবারো একসঙ্গে মঞ্চ মাতালেন তার। তবে দেশের মাটিতে নয়। নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দেন সানী-মৌসুমী। সেখানে গেল ১৪ জুন কুইন্স প্যালেসে বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যালে পারফর্ম করেন তারা।
এই অনুষ্ঠানে আরও অংশ নেন তারিন, রিজিয়া পারভীন, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, খন্দকার ইসমাইলসহ অনেকে। চ্যারিটি এ শোতে দেশের তারকাদের পেয়ে উচ্ছ্বাসিত প্রবাসী দর্শকরা।
আরও পড়ুন: নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেম গ্রেফতার
ওমর সানী ও মৌসুমী দুজনই সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এবার ঈদে মুক্তি পায় তাদের অভিনীত ‘নোলক’ সিনেমাটি। শিগগিরই আরও কয়েকটি সিনেমায় দেখা যাবে নব্বই দশকের এই জনপ্রিয় জুটিকে।
ইত্তেফাক/বিএএফ
