বিজ্ঞানচেতনা পরিষদের ভিন্নধর্মী আলোচনা অনুষ্ঠিত হলো রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে। শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পরিষদের কার্যালয়ে এক পাঠচক্র অনুষ্ঠিত হয়।
যার বিষয় ছিলো ‘হৃদরোগ প্রতিরোধে ব্যায়াম ও খাদ্যাভ্যাস’। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত আলোচ্য অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখন চিকিৎসক ও সাহিত্যিক সুমাইয়া বিনতে শওকত।
হৃদরোগ, ব্যায়াম, খাদ্যাভ্যাস আমাদের জীবনের নিত্যদিনের বিষয়। যা মেনে চললে স্বাভাবিকভাবে জীবন-যাপন সহজ ও সুন্দর এবং অনেকাংশে রোগমুক্ত থাকা সম্ভব। এসব প্রয়োজনীয় ও স্বাস্থ্য সচেতনমূলক বিষয় তুলে ধরেন ডা. সুমাইয়া।
বিজ্ঞানচেতনা পরিষদ দীর্ঘ ২৪ বছর ধরে এই সমাজ সচেতনমূলক কাজ করে যাচ্ছে।

