বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৩

বিকেলে সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। 

বিএনপির একাধিক সূত্র জানায়, সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, পুলিশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব।

এর আগে, বুধবার বিকাল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে একজন নিহত হন। এর পর বিকাল সোয়া ৪টার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদের জুয়েলসহ বহু নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

ইত্তেফাক/কেকে