চাটমোহরে কুকুরের কামড়ে আহত ১০

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৮

পাবনার চাটমোহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকাজনকহারে বেড়েছে। গত দুদিনে কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা সরকারিভাবে কোন ভ্যাকসিন না পেয়ে বাজার থেকে চড়াদামে ভ্যাকসিন কিনে তা গ্রহণ করছেন। পৌরসভার পাড়া-মহল্লায় এখন কুকুর আতঙ্ক বিরাজ করছে। 

জানা গেছে, মঙ্গলবার ও বুধবার কুকুরের কামড়ে চাটমোহর মহল্লার সুকদেব কুন্ডু (৬০), দোলং মহল্লার শরিফ হোসেনের মেয়ে শম্পা (১১), বালুচর মহল্লার কাপড় ব্যবসায়ি ইব্রাহিম খলিল (৫১), নাপিতপাড়ার শিল্ রানী (৬০), শংকর দত্ত (৫০), বোঁথর গ্রামের কানাই চূর্ণকার (৫০), শাহীন (৩০),মির্জাপুরের শিল্পী (৫০)সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, হাসপাতালে সরবরাহকৃত ভ্যাকসিন শেষ হয়ে গেছে। ফলে আমরা ভ্যাকসিন দিতে পারছিনা। নতুন বরাদ্দ পেলেই ভ্যাকসিন দেওয়া যাবে। 

চাটমোহর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল জানান, কুকুর নিধন করা নিষেধ। কিছুদিন আগে কুকুরের বিষক্রিয়া নষ্ট করার জন্য কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুকুর থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। পৌরসভায় কুকুর কামড়ের প্রকিষেধক ভ্যাকসিন নেই বলেও জানান তিনি।

ইত্তেফাক/এআই