সহায়তায় কাজ করছে ‘রাইট টু গ্রো’ কনসোর্টিয়াম বাংলাদেশ

উপকূলীয় অঞ্চলের শিশুদের অপুষ্টির হার এখনো বেশি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০২:০০

উপকূল অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার এখনো অনেক বেশি। এসব শিশুদের মধ্যে অপুষ্টিজনিত খর্বকায় শিশুর সংখ্যাও কম নয়। এ সমস্যা কমিয়ে আনতে ২০২১ সাল থেকে কাজ করছে ‘রাইট টু গ্রো’ কনসোর্টিয়াম বাংলাদেশ। তাদের সঙ্গে যুক্ত হয়ে আগামী পাঁচ বছরে প্রান্তিক শিশুদের অপুষ্টি কমাতে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সিভিল সোসাইটি অ্যালায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশন। 

গতকাল বৃহস্পতিবার গুলশানের একটি হোটেল এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তারা এসব কথা জানান। রাইট টু গ্রো কনসোর্টিয়ামের পক্ষে ম্যাক্স ফাউন্ডেশন কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ এবং সিএস এ ফর সান এর পক্ষে নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়া বাবদ অর্থ যুগিয়েছে সেভ দ্যা চিলড্রেন ও সেভ দ্যা চিলড্রেন রাইট টু প্রজেক্ট এ লবি ।

রাইট টু গ্রো প্রজেক্ট ব্যবস্থাপক তাওফীকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের এফএসএল/চাইল্ড পোভার্টি পরিচালক তানিয়া শারমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দ্য হাঙ্গার প্রজেক্ট কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন কুমার চক্রবর্তী, সিএস এ ফর সান বাংলাদেশের সচিব ও সেভ দ্য চিলড্রেনের চিফ অব পার্টি-সূচনা ডা. শাহেদ রহমান, রাইট টু গ্রো প্রজেক্ট কনসোর্টিয়াম বাংলাদেশের টিম লিড ইকবাল আজাদ প্রমুখ।

ইত্তেফাক/এমএএম