‘গোলাপবাগ মাঠে আগামীকাল সকাল ১১টায় সমাবেশ শুরু’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩

রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল সকাল ১১টায় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামীকাল আমরা গোলাপবাগ মাঠে সকাল ১১টায় ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করব।’

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন। ছবি: ভিডিও

এর আগে আজ দুপুরে সমাবেশস্থলের বিষয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল। এরপরেই গোলাপবাগ মাঠে সমাবেশ করার কথা জানায় বিএনপি।

ছবি: আব্দুল গনি

বিএনপি সমাবেশের জন্য কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল। তবে শুরুতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চায় বিএনপি। কিন্ত সেখানে সমাবেশ করতে চাইলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।

ইত্তেফাক/এএএম