ঐতিহ্যবাহী ব্রাজিলের হলুদ জার্সি গায়ে নেইমার প্রথম মাঠে নেমেছিলো ২০১০ সালে। বিগত এক যুগে ব্রাজিলের সেই জার্সিকে অনন্য সব রেকর্ডে সমৃদ্ধ করেছেন নেইমার। ব্রাজিলের এই অপূর্ণতা বলতে রয়ে গেছে বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা। এবার কাতার বিশ্বকাপে নিজের সেইম অধরা স্বপ্নের পেছেনে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে নেইমার। বিশ্বকাপ জয়ের ল্কখ্য নিয়ে কাতারে আসা সেলাসাওরা আজ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে নেইমারের সামনে সুযোগ রয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলের সম্রাট পেলেকে ছোঁয়া এমনকি তাকে ছাড়িয়ে যাওয়ারও।
ব্রাজিলের জার্সি গায়ে বিগত ১২ বছরে ১২৩ ম্যাচ মাঠে নেমে ৭৬টি গোল করেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক পেলের আন্তর্জাতিক ক্যারিয়্যারে গোলসংখ্যা ৭৭টি। পেলেকে ছাড়িয়ে হলুদ জার্সির সর্বোচ গোলদাতার আসনে বসতে নেইমারের প্রয়োজন আর মাত্র ২ গোল। আজ রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে অন্তত একটি গোল করলেও নেইমার ছুঁয়ে ফেলবেন পেলেকে।
আজ রাতে বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতেই নক-আউট নিশ্চিত করে ফেলেছিলো ব্রাজিল। তৃতীয় ম্যাচে অপ্রত্যাশিতভবাবে ক্যামেরুনের কাছে হারলেও নক-আউটে এসে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টারে উটছে ব্রাজিল।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোড়ালির ইনজুরিতে পড়ায় পরের দুই ম্যাচ মাঠে নামতে পারেননি নেইমার। গ্রুপ পর্ব শেষেও নেইমার ছিলো গোলশূন্য। তবে নক-আউটে কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেই গোলের দেখা পান নেইমার। আর সেই গোলেই ব্রাজিলের জার্সিতে ৭৬ গোল পূর্ণ হয় সেলেসাওদের এই পোস্টারবয়ের।
আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করলেই পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক হবেন নেইমার। আর অন্তত একটি গোল করলেও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলের পাশে বসবেন নেইমার।
