২৩৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান। বিজয় শংকরের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন ইমাম উল হক। রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪৯/১।
এর আগে আজ রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ভারতকে ব্যাটে পাঠান পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রথমে ব্যাট করে রোহিত শর্মার ১৪০ ও অধিনায়ক বিরাট কোহলির ৭৭ রানের দায়িত্বশীল ইনিংসে ৩৩৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। ৩ উইকেট নিয়ে ভারতের বড় স্কোরের পথে কিছুটা হলেও লাগাম টেনে দেন মোহাম্মদ আমির।
ভারতকে ব্যাটিংয়ে পাঠালেও সুবিধা আদায় করতে ব্যর্থ পাকিস্তানি বোলাররা। ভারতের উদ্বোধনী জুটিতে আসে ১৩৬ রান। লোকেশ রাহুলকে আউট করে দীর্ঘ এই উদ্বোধনী জুটি ভাঙেন ওয়াহাব রিয়াজ। বাবর আজমের হাতে ক্যাচ দেয়ার আগে ৭৮ বল থেকে ৫৭ রান করেন শেখর ধাওয়ানের বদলে ওপেনিংয়ে নামা এই ব্যাটসম্যান।
এরপর অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে করে ৯৮ রানের আরো একটি বড় জুটি গড়ে আউট হন রোহিত শর্মা। ১১৩ বল খেলে ব্যক্তিগত ১৪০ রানে হাসান আলীর শিকার হন এই ওপেনার। দলীয় রান তখন ২৩৪। নিজের তৃতীয় স্পেলে বলে এসেই দুই উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। পরপর ফেরান মারকুটে হার্দিক পাণ্ডিয়া ও মাহেন্দ্র সিং ধোনিকে। দলীয় ২৯৮ রানের মাথায় ধোনি আউট হওয়ার কিছুক্ষণ পরেই বাগড়া দেয় বৃষ্টি। ৪৬ ওভার ৪ বলের খেলা শেষে ভারতের স্কোর তখন চার উইকেটে ৩০৫ রান।
বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর বৃষ্টি থামলে ফের ব্যাটে নামে ভারত। নির্ধারিত ওভার শেষে তারা পাঁচ উইকেটে ৩৩৬ রান করে তারা। কোহলি ৭৭ রান করে আউট হন। আমির তিনটি এবং হাসান আলী ও ওয়াহাব রিয়াজ একটি করে উইকেট নেন।
ভারত তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে চার ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট মাত্র ৩। এক ম্যাচ জিতে দুটিতে হেরেছে তারা। বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট।
বিশ্বকাপে ছয়বারের মুখোমুখিতে প্রতিবারই জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
ইত্তেফাক/কেআই/এএম
