নাগরপুরে মুক্তিযোদ্ধা ইয়াছিন খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:০০

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন খানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ জুন) সকালে উপজেলার তেবাড়িয়া গ্রামে তাকে রাষ্ট্রীয় সম্মাননা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন জানান, শনিবার (১৫ জুন) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

আরও পড়ুন:  মিরসরাইয়ে হত্যার পর সাবেক সেনা সদস্যের লাশ সাগরে

তার মৃত্যুর সংবাদ শোনার পর রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম মরহুমের বাড়িতে গিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, নাগরপুর মডেল থানার এসআই ইদ্রিস সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সুধিজন।

ইত্তেফাক/জেডএইচডি