শেষ মুহূর্তে গোল করে অতিরিক্ত সময়ে খেলা নিয়ে গেলো ডাচরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৩:১১

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ড-আর্জেন্টিনার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল গড়ালো অতিরিক্ত সময়ে। শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মাঠে নামে দু'দল। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে নেদারল্যান্ড ও আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নাহুয়েল মলিনা। তার গোলেই লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে গোল করে আর্জেন্টিনার লিড বাড়িয়ে দেন মেসি। এরপর জোড়া গোল করে নেদারল্যান্ডকে সমতায় ফেরায় উট উইঘোর্স্ট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। ম্যাচের ৯ মিনিটে বাম দিক থেকে আক্রমণে যায় নেদারল্যান্ড। তবে সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের ১০ মিনিটে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। তবে আকুনার বাড়ানো বলে পা ছোঁয়াতে পারেনি কেউ। এরপর ম্যাচের ১৩ মিনিটে ডি পলের বাড়ানো বল সহজে নিজের গ্লাভসে নেন ডাচ গোলরক্ষক অ্যান্ড্র নোপার্ট।

ম্যাচের ১৬ মিনিটে গোছানো আক্রমণে যায় নেদারল্যান্ড। ডান দিক থেকে বাড়ানো বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে গোল পাওয়া হয় না ডাচদের। ম্যাচের ১৮ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয় স্টিভেন বার্গউইন। ম্যাচের ২১ মিনিটে কর্নার আদায় করে নেদারল্যান্ড। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। 

ম্যাচের ২২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন মেসি। তবে তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ২৪ মিনিটে গোলের সহজ সুযোগ পায় নেদারল্যান্ড। ডি বক্সের ভেতর থেকে ডিপাইয়ের নেওয়া শট চলে যায় পোস্টের বাইর দিয়ে। ম্যাচের ২৯ মিনিটে বাম দিক থেকে ক্রস বাড়ান গ্যাকপো। তবে তা ক্লিয়ার করে দেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। 

ম্যাচের ৩৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন ডি পল। তবে তা আটকে দেন অ্যান্ড্র নোপার্ট। ম্যাচের ৩৫ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মেসির পাস থেকে বল জালে জড়ান নাহুয়েল মলিনা। তার গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় আর্জেন্টিনা। এই গোলের মধ্য দিয়ে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান মলিনা। 

ম্যাচের ৪০ মিনিটে ডি বক্সের ভেতর থেকে শট করেন মেসি। তবে তা টকে দেন অ্যান্ড্র নোপার্ট। ম্যাচের ৪৩ মিনিটে ফ্রি কিক পায় নেদারল্যান্ড। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর আর কোন গোল না হলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে প্রথম আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৭ মিনিটে কর্নার পায় তারা। তবে কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ৪৮ মিনিটে ডান দিক থেকে ক্রস বাড়ায় গ্যাকপো। তবে তা সহজেই নিয়ের গ্লাভসে নেন এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের ৫৪ মিনিটে অ্যাটাকে যায় ডাচরা। তবে কাজে লাগাতে পারেনি তারা। 

ম্যাচের ৫৯ মিনিটে কাউন্টার অ্যাতাকে যায় আর্জেন্টিনা। তবে কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ৬১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি কিক থেকে মেসির নেওয়া শট অল্পের জন্য চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। 

ম্যাচের ৭১ মিনিটে ডি বক্সের ভেতর আকুনাকে ফাউল করার কারণে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে গোল করে আর্জেটিনার লিড বাড়িয়ে দেন মেসি। তার গোলে ম্যাচে ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

ম্যাচের ৭৯ মিনিটে নেদারল্যান্ড আক্রমণে গেলেও সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের ৮১ মিনিটে আক্রমণে যায় আর্জেন্টিনা। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হয় তারা।  ম্যাচের ৮২ মিনিটে বাম প্রান্ত থেকে ফ্রি কিক পায় ডাচরা। তবে তা ক্লিয়ার করে দেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। ম্যাচের ৮৩ মিনিটে গোলের দেখা পায় নেদারল্যান্ড। ডান দিক থেকে বাড়ানো বলে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান উট উইঘোর্স্ট। 

ম্যাচের ৮৫ মিনিটে আবারও শট করেন উট উইঘোর্স্ট। তবে তা ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ম্যাচের ৮৯ মিনিটে ফ্রি কিক পায় নেদারল্যান্ড। তবে কাজে লাগতে পারেনি তারা। ম্যাচের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় নেদারল্যান্ড। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। এরপর বেশ কিছু আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় ডাচরা। অতিরিক্ত সময়ের শেষ সময়ে ফ্রি কিক থেকে পাওয়া বলে গোল করে ডাচদের সমতায় ফেরায় উট উইঘোর্স্ট। ফলে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। 

ইত্তেফাক/জেডএইচ