রাজধানীতে প্রত্যেকটি সড়কেই চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। বিভিন্ন সড়কে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাসের দেখা পাওয়া যাচ্ছে না। সড়কে তুলনামূলক মানুষও কম দেখা গেছে। সিএনজিচালিত অটো ও রিকশাই যেন নগরবাসীর ভরসা। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। ছবি: সবুজ খান
