দেশব্যাপী বিএনপির গণমিছিল-বিক্ষোভ ১৩ ডিসেম্বর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭:১১

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

ছবি: নভেম অপু

বিকেল ৪টার দিকে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।

ছবি: আব্দুল গনি

তিনি বলেন, ‘সরকার আজকের গণসমাবেশে বাধা দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করেছে। আমাদের সাড়ে চারশোর বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে সব বাধা-বিপত্তি মোকাবিলা করে আজকের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল হয়েছে।’

ইত্তেফাক/এএএম