শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯টার ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ফুটবলের মহা আসর থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে লাতিন অঞ্চলের একমাত্র দল হিসেবে সেমি ফাইনালে চলে যায় মেসির দল আর্জেন্টিনা। সেই জয়ের উল্লাস কাতার থেকে বাংলাদেশসহ গোটা বিশ্বে পৌঁছে যেতে লাগে মাত্র কয়েক সেকেন্ড।
সেই আনন্দে শামিল হয়ে মধ্যরাতে অনেকেই নিজের ফেসবুকে প্রিয় দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন নানা ধরনের ছবি ও স্ট্যাটাস।
তবে ব্রাজিল হারার পরই নেইমারদের সমর্থক অভিনেতা শরীফুল ইসলাম রাজকে সান্ত্বনা দিয়ে রেখেছিলেন তার স্ত্রী নায়িকা পরীমণি। তিনি নিজে মেসিভক্ত ও আর্জেন্টিনা দলের সমর্থক।
স্বামীর দল হেরে যাওয়ার পর তাকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্য সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। প্রমিজ।’ এরপর ভালোবাসার ইমোজি দিয়ে স্বামী রাজকে সান্ত্বনা দেন তিনি।
তার এ স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য জানাতে থাকেন ভক্তরা। এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনা হারার পর মেসিদের জার্সি পরে স্ত্রী পরীকে ভালোবাসা জানিয়েছিলেন রাজ। এবার হয়তো সেই ভালোবাসাই ফিরিয়ে দিতে চাইছেন পরীমণি।
তবে মেসিদের জয়ের পর অবশ্য কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।
১৩ ডিসেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। যে ক্রোয়েশিয়া টাইব্রেকারে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে।

‘এত বিচ্ছেদ দেখে ভয় লাগে!’