সন্দেহটা ছিল স্ত্রীর ওপর। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সন্তানরা বিবাহ বহির্ভূত সেই সম্পর্কের ফসল;এই ধারণা থেকে নিজের চার সন্তানকে কুপিয়েছে রোহিতাস নামের এক ব্যক্তি। এর মধ্যে দুই সন্তানের মৃত্যু হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকার নির্মলপুর গ্রামের বাসিন্দা রোহিতাস। পেশায় সে দর্জি। স্ত্রীর প্রতি সন্দেহই কার্যত আক্রোশে পরিণত হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা। আর তার সন্তানরা ওই সম্পর্কের ফসল বলেই সন্দেহ তার।
আরও পড়ুন: নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেম গ্রেফতার
সিনিয়র পুলিশ অফিসার উদয়শঙ্কর সিংহ জানান, গত ৯ জুন রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী ও সন্তানদের খুন করার পরিকল্পনা করে রোহিতাস। সে অনুযায়ী বাড়ির দোতলায় শুয়ে থাকা তিন সন্তান আকাশ, রবি ও সালোনির বুকে কাঁচি বসিয়ে নীচে নেমে আসে রোহিতাস। নীচে এসে স্ত্রী ও চতুর্থ সন্তান শিবাণীকে মারতে শুরু করে সে। এর মধ্যে বাড়িতেই মৃত্যু হয় আকাশ ও রবির। যদিও সালোনি ও শিবাণীর আশঙ্কাজনক। তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে।
এই খুনের ঘটনায় রোহিতাসকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ঘটনার কারণ বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার।
ইত্তেফাক/বিএএফ
