ফসলের মাঠে এখন সোনালী ধানের ঝিলিক দেখা যাচ্ছে। ফসলের মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন আমন ধান। পাকা আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ছবিগুলো রোববার (১২ ডিসেম্বর) কেরানীগঞ্জের বেউতা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা