মধ্যপ্রাচ্যের দেশ ওমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ওমানে অবস্থিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর চেয়ারম্যান সিরাজুল হক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওমান জালান বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মোহাম্মদ শফিকুল আলম এর সঞ্চালনায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর চেয়ারম্যান সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন ওমান গার্লফ এক্সচেঞ্জ এর নির্বাহী পরিচালক ইফতেখার হাসান চৌধুরী ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর সাধারণ সম্পাদক এম এ আমিন।
এতে বক্তব্য দেন ওমান আওয়ামী লীগ এর সভাপতি মোস্তফা কামাল পাশা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাবুদ্দিন, আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ নোমানসহ বিভিন্ন কমিউনিটি নেতারা। জমকালো এ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা প্রদান করেন মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, বাংলাদেশ স্কুল জালানের সভাপতি আবদুল মান্নান ও তাপস মহজনসহ নেতারা।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সোশ্যালক্লাব ওমান এর সভাপতি সিরাজুল হক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির সম্মান অক্ষুন্ন রেখেছেন।
