দিশা পেলেন নতুন দিশা 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:০৭

চলতি বছরই দীর্ঘ ৬ বছরের সম্পর্কে ইতি টেনেছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। এই বছর বিয়ে করতে চেয়েছিলেন নায়িকা তবে তার বদলে তাদের সম্পর্ক গড়ায় বিচ্ছেদে। বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। এবারে সে দলে নাম লেখালেন দিশা পাটানিও। 

আলেকজান্ডার অ্যালেক্স ইলিক ও দিশা পাটানি

বলিউডে জোর গুঞ্জন, সাইবেরিয়ার নাগরিক মডেল ও অভিনেতা আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন দিশা। জিমে শরীরচর্চা করতে গিয়েই একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি হয় জানা গেছে।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aleksandar Alex Ilic (@iamaleksandarilic)

প্রেমের বিষয়ে যদিও এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন দুজনই। তবে এবারে এ বিষয়ে মুখ খুলেছেন অ্যালেক্স। ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, দিশা আমার কাছে পরিবারের সদস্যর মতো। যেকোনো পরিস্থিতিতে যখনই প্রয়োজন হয়েছে আমরা একে-অন্যকে পাশে পেয়েছি। তবে আমি এটা বুঝি না, লোকে এত ভেবে নেয় কেন সবকিছু? এত চিন্তার দরকার কি অন্যের জীবন নিয়ে? নিজেরা ভাল থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।

আলেকজান্ডার অ্যালেক্স ইলিক ও দিশা পাটানি

টাইগার ও দিশার বিচ্ছেদের বিষয়ে তিনি বলেন, অন্য কারো ব্যক্তিগত ব্যাপারে কথা বলার আমি কেউ নই।

ইত্তেফাক/এআই