শেরেবাংলা নগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৬:৪৫

বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র–সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে এই সমা‌বে‌শের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হবে বলে জানা গেছে। 

‘জামাত–শিবির–রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে মিছিলকারী নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছেন। 

নেতা–কর্মীদের অনেকে এক রঙের টুপি, নারীরা একই রঙের শাড়ি পরে সমাবেশে যোগ দিয়েছেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান।

ইত্তেফাক/এএএম