‘স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য’ শীর্ষক আলোচনা সভা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৯

বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে 'স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য' শীর্ষক আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সালাম হলে এ আলোচনা সভা হয়। 

এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবম ফারুক, প্রেসক্লাব এর সাবেক সভাপতি সংসদ সদস্য শফিকুর রহমান, ফিকামলি তত্ত্বের জনক বঙ্গবন্ধু পরিষদের প্রেসেডিয়াম সদস্য ড.আবদুল ওয়াদুদ, যুগ্মসাধারণ সম্পাদক মতিউর  রহমান লালটু, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত রায়, বঙ্গবন্ধু পরিষদের সদস্য মিজান ইবনে হোসেন। 

ইত্তেফাক/এআই