মিনিট পাঁচেক আগেই রেকর্ডগড়া এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি ফাইনালের ৩৯ মিনিটে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলের লিড এনে দিলেন জুলিয়ান আলভারেজ।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লুসাইল আইকনিক স্টেডিয়ামে গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।
শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে ৩২ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেন মেসি। এর মিনিট পাঁচেক পরেই আবারও ক্রোয়েটদের জালে বল পাঠিয়ে আর্জেন্টাইনদের উল্লাস।
ম্যাচের ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন আলভারেজ। মাঝমাঠ থেকে মেসির পাস থেকে বল পান আলভারেজ। দুরন্ত গতিতে বল নিয়ে ক্রোয়েট ডি-বক্সের ভেতর ঢুকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করে ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে উল্লাসে মাতান সাদা-আকাশি শিবিরকে।
