মাঠে নেমেই দুই বিশ্বরেকর্ড গড়লেন মেসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০২:৩২

বিশ্বকাপের ফাইনালে মঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। মাঠে নেমেই দুইটি বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন আলবিসেলেস্তাদের অধিনায়ক লিওনেল মেসি।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লুসাইল আইকনিক স্টেডিয়ামে গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। দলকে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখানো মেসি এই ম্যাচে মাঠে নেমেই ভেঙেছেন দুই বিশ্বরেকর্ড। এছাড়াও মেসির সামনে আজ আরও একাধিক রেকর্ডের হাতছানিও রয়েছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নেমেই মেসি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজকে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপের মঞ্চে নিজের ২৪তম ম্যাচ খেলেন মেসি। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে লোথার ম্যাথিউজের সমান ২৫ ম্যাচে মাঠে নামার রেকর্ড গড়লেন মেসি। 
 
ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে মেসি ভেঙেছেন আরও একটি রেকর্ড। অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপের আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে মেক্সিকোর অধিনায়ক রাফা মার্কেজের রেকর্ড ভেঙেছেন মেসি।

ইত্তেফাক/এসএস