শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়ির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৩৪

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিয়ট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, সকাল ১০টার দিকে মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথিমকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইত্তেফাক/এসকে