যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
নিউইয়র্কে প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। এ বছরও জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার উদ্যোগে নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় উন্মুক্ত মঞ্চে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের ওপর চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটক ও র্যালি।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ।
নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

