ইউক্রেনকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪:২০

বারবার রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করতে কানাডা দেশটিকে ১১৫ মিলিয়ন ডলার দেবে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্যারিসে ইউক্রেনীয় জনগণের সম্মেলনে অংশ নেওয়ার সময় কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ ঘোষণা দেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, রাশিয়া ও বেলারুশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সংগৃহীত রাজস্ব থেকে কিয়েভকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। পুতিন ও তার সহযোগীরা যুদ্ধাপরাধী। ইউক্রেনের জনগণের চেতনা ভাঙতে তারা শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আরও জানান, তার দেশের অর্থায়ন ইউক্রেনকে দেশের জ্বালানি অবকাঠামো সুরক্ষিত করতে সাহায্য করবে। আসন্ন কঠোর শীতে এটি বিশেষভাবে প্রয়োজন।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) 'জি-৭' জানিয়েছে, তারা ইউক্রেনে সহায়তার সমন্বয় করতে এবং দেশটির পুনর্গঠনে সহায়তা করার জন্য একটি মাল্টি এজেন্সি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে।

ইত্তেফাক/ডিএস