পাঁচ মিনিটেই মরক্কোর জালে ফ্রান্সের গোল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০১:১৬

টুর্নামেন্টের শুরু থেকে মরক্কোর জালে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় বল জড়াতে পারেনি। সেমিফাইনালে এসে মরক্কোর সেই অক্ষত জালে বল জড়াতে মাত্র ৫ মিনিট সময় নিলো ফ্রান্স। ম্যাচের পঞ্চম মিনিটেই ডি-বক্সের ভেতর থেকে নেওয়া শটে মরক্কোর জালে বল জড়িয়ে বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ গোলের লিড এনে দেন থিও হার্নান্দেজ। 

বাংলাদেশ সময় আজ রাত ১টায় আল-বায়াত স্টেডিয়ামে ফরাসিদের বিপক্ষে মাঠে নামে চমক দেখিয়ে শেষ চারে ওঠা মরক্কো। মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই মরক্কোর ফাইনালে যাওয়ার স্বপ্নে বড় এক ধাক্কা দেয় ফ্রান্স। 

ম্যাচের মাত্র ৫ মিনিটেই ডি বক্সের ডান দিক থেকে ডি বক্সের মাঝে দাঁড়িয়ে থাকা এমবাপ্পের কাছে বল বাড়ান গ্রিজম্যান। ডি বক্সের ভেতর বল পেয়ে শটও করেন এমবাপ্পে। তবে তা ডিফেন্ডারের গায়ে লেগে গিয়ে পড়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা লেফটব্যাক থিও হার্নান্দেজের পায়ে। সেখান থেকেই মরক্কান গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। হার্নান্দেজের দেওয়া গোলে ম্যাচের শুরুতেই লিড পায় ফ্রান্স।

ইত্তেফাক/এসএস