উখিয়া থেকে অস্ত্র-গুলি, ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৫:০৫

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানিয়েছেন। 

আটককৃত সাইফুল ইসলাম (২৬) পালংখালী ইউপির ফাঁড়িরবিল এলাকার সামসুল আলমের ছেলে। 

উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, বুধবার গভীর রাতে আটক সাইফুলের বসতবাড়ির সামনে মাটিতে পুতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এআই