পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৭:৫৫

পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

 

ইত্তেফাক/এএএম