বিজয়ের ৫১ বছর পরও দেশকে সুষম করতে পারিনি: কাদের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৭:৩১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের একান্ন বছর পরও এ দেশকে এখনো সুষম করতে পারিনি। এখনো বিজয়কে উপভোগ করা যায় নি। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, এখনো সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী বিএনপি বিজয়কে নস্যাৎ করতে তৎপর। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান।

ইত্তেফাক/এমএএম