আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে আত্মসমর্পন করে পাকিস্তানি হানাদার বাহিনী। ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে গৌরবের এই দিনে পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড আর একটি লাল-সবুজের পতাকা। সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটির মহিমা প্রকাশ পাচ্ছে দেশজুড়ে। দিনটিকে ভিন্ন রঙয়ে ফুটিয়ে তুলতে রাজধানীতে বর্ণাঢ্য পতাকা র্যালি করেছে ‘বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ’।
