নতুনভাবে এলো ‘ঐ তারা চলে দলে দলে’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৭:৪৩

১৯৭১ সালে সংগীতশিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শোনা গিয়েছিলো মুক্তিযুদ্ধের গান ‘ঐ তারা চলে দলে দলে’। সেই সময় গানটির কথা ও সুর করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি সৌম্যেন্দ্রনাথ ঠাকুর। এবার নতুনভাবে এলো গানটি। এতে কণ্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী সন্দীপন। এর সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

নতুন আঙ্গিকে ‘ঐ তারা চলে দলে দলে’ গানের মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। গত বুধবার স্টুডিও প্রোটিউন বিডি চ্যানেল থেকে গানটি ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে।

শিল্পী সন্দীপন ইত্তেফাক অনলাইনকে জানান, ১৯৭১ সালে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে ‘ঐ তারা চলে দলে দলে’ গানটির জনপ্রিয়তা আজও কমেনি। তাই আমরা নতুনকে গানটি নির্মাণ করার চেষ্টা করেছি। এটার একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

 

 

ইত্তেফাক/বিএএফ