ধামরাইয়ে বাস খাদে পড়ে দুইজন নিহত, আহত ২০

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১১:৪৮

ঢাকার ধামরাইয়ে বাস খাদে পড়ে ২ জন প্রাণ হারিয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা গ্রামের এরশাদ আলীর স্ত্রী আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী সুরিয়া বেগম (৩০)।

জানা যায়, সকালের দিকে শ্রমিকদের নিয়ে প্রতীক সিরামিকের একটি বাস কারখানায় যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। আহত হন অন্তত ২০ জন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এসকে