পল্লবীতে নকশাবহির্ভূত ভবন উচ্ছেদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৪:৩৭

রাজধানীতে পল্লবীর আলাউদ্দিনটেক এলাকায় নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বিরুদ্ধে রাজউকের নেতৃত্বে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পল্লবীর আলাউদ্দিনটেক মোনোয়ারা হাউজিং এলাকায় রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলে। কয়েকটি দশতলা ভবন ও কয়েকটি পাঁচতলা ভবনে এ অভিযান চালানো হয়।

পল্লবীতে নকশাবহির্ভূত ভবন উচ্ছেদ অভিযান

অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারওয়ার বলেন, আমরা এ এলাকায় ইতিপূর্বে মোবাইল কোর্ট পরিচালনা করিনি এসব এলাকায় ভবন মালিকরা রাজউকের নকশা অনুমোদন নিয়েও সে অনুযায়ী ভবন নির্মাণ করছেন না। আমরা এসব ভবন নির্মাণের জন্য বিভিন্ন দণ্ড প্রদান করছি। সেইসঙ্গে তারা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশার বাইরে ভবন নির্মাণ না করে, সে বিষয় সচেতন করছি। পর্যায়ক্রমে এই এলাকায় অভিযান চলবে।

প্রত্যক্ষদর্শী শাহিন বলেন, মনোয়ারা হাউজিং এলাকায় অনেকেই রাজউকের অনুমোদন আনলেও তারা নিয়ম মেনে ভবন করে না। কয়েকবার রাজউকের লোক এসে বলে গেলেও তারা নকশাবহির্ভূত ভবন নির্মাণ করে।আজ রাজউক এসে উচ্ছেদ অভিযান চালিয়েছে।

ইত্তেফাক/এসকে