অতিরিক্ত সময়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেন মেসি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ২৩:৫০

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও ২-২ গোলে সমতায় ছিলো বিশ্বকাপের ফাইনাল। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আর্জেন্টিনাকে আরেকবার এগিয়ে নিলেন মেসি। ম্যাচের ১০৮ মিনিটের সময় গোল করে আর্জেন্টিনাকে ৩-২ গোলের লিড এনে দিলেন মেসি।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

ফাইনালের নির্ধারিত সময়ের প্রথমার্ধে মেসি আর ডি-মারিয়ার গোলে ২-০ তে এগিয়ে ছিলো আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ভেতর দুই গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে। 

অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে সেখানেও প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ারধে মাঠে নেমে আর্জেন্টিনাকে আরও একবার এগিয়ে নিলেন মেসি। ডি-বক্সের ভেতর বল পেয়ে আলতো টোকায় ফ্রান্সের জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে ৩-২ গোলে এগিয়ে নেন মেসি।

ইত্তেফাক/এসএস