ফাইনালে হ্যাটট্রিক করে ফ্রান্সকে আবারো ম্যাচে ফেরালেন এমবাপ্পে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ২৩:৪৯

নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্র। অতরিক্ত সময়ের প্রথমার্ধ শেষেও  সমতা। দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল করে আর্জেন্টিনাকে ৩-২ গোলে এগিয়ে নেন মেসি। অতিরিক্ত সময়ের শেষের দিকে এসে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ফ্রান্সকে আবারঅ সমতায় ফেরান এমবাপ্পে।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

ফাইনালের নির্ধারিত সময়ের প্রথমার্ধে মেসি আর ডি-মারিয়ার গোলে ২-০ তে এগিয়ে ছিলো আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ভেতর দুই গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে। 

অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে সেখানেও প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ারধে মাঠে নেমে আর্জেন্টিনাকে আরও একবার এগিয়ে নিলেন মেসি। ডি-বক্সের ভেতর বল পেয়ে আলতো টোকায় ফ্রান্সের জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে ৩-২ গোলে এগিয়ে নেন মেসি।

অতিরক্ত সময়ের একবারে শেষের দিকে এসে আবার পেনাল্টি পায় ফ্রান্স। স্পট-কিক থেকে গোল করে বিশ্বকাপ ফাইনালে নিজের হ্যাটট্রিক পূরণের সাথে ফ্রান্সকে ৩-৩ গোলে সমতায় ফেরান এমবাপ্পে।

ইত্তেফাক/এসএস