বিশ্বকাপ দেখতে গিয়ে সেতু থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৩:৫৪

যশোরের ঝিকরগাছা কাতার বিশ্বকাপ খেলা দেখার সময় আর্জেন্টিনা সমর্থক যুবক অসাবধানতাবশত সেতু থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার (১৮ ডিসেম্বর) রাতে পৌরসভার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রাকিব (২২) একই গ্রামের আসলাম আলীর ছেলে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, রাত ৯টার দিকে খেলা চলাকালীন আনন্দ উল্লাস করার সময় অসাবধানতাবশত পা পিছলে কাটাখাল সেতু থেকে পরে গিয়ে গুরুতর আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/আরএজে