বিশ্বাসঘাতক ও গুপ্তচর ধরার নির্দেশ পুতিনের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৫:২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্তের নিরাপত্তা জোরদার করার এবং দেশদ্রোহী, গুপ্তচর ও নাশকতাকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২০ ডিসেম্বর) রাশিয়ার নিরাপত্তা সেবা দিবসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে পুতিন এ নির্দেশ দেন। তিনি বিশ্বাসঘাতকদের নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি গোয়েন্দা সংস্থার সদস্যদের সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানান। 

পুতিন নির্দেশ দেন, বিদেশী গোয়েন্দা তৎপরতা বন্ধ করুন, অবিলম্বে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করুন। সীমান্তের নিরাপত্তা জোরদার করতে হবে। 

নাশকতা মোকাবিলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। পুতিন ইউক্রেন থেকে অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।

ইত্তেফাক/ডিএস