ইউক্রেন যুদ্ধে ব্যর্থতা সত্ত্বেও পুতিন অবিচল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৬:৩৬

বেলারুশ সফরে গিয়ে সোমবার (২০ ডিসেম্বর) ইউক্রেন যুদ্ধে সে দেশের সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে মলদোভা নতুন বছরে রাশিয়ার হামলার আশঙ্কা করছে।

আলোচনা বা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের কোনো ইঙ্গিত দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং অধিকৃত অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরও জোরালো করার লক্ষ্যে পদক্ষেপের ডাক দিলেন তিনি। 

আলোচনা বা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের কোনো ইঙ্গিত দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেপ্টেম্বর মাসে ইউক্রেনের ডনিয়েৎস্ক, লুহানস্কসহ চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ডে অন্তর্গত করলেও সেখানকার পরিস্থিতি বেশ কঠিন বলে পুতিন দুশ্চিন্তা প্রকাশ করেন। অর্থাৎ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান যে ভালোভাবে চলছে না, প্রকারান্তরে তা স্বীকার করে নিলেন তিনি। 

চলতি মাসের শুরুতেই পুতিন জানিয়েছিলেন, যুদ্ধ দীর্ঘ প্রক্রিয়া হতে পারে। সোমবার রাশিয়ার নিরাপত্তা বাহিনী দিবস উপলক্ষে পুতিন গোয়েন্দা সংস্থা এফএসবির উদ্দেশ্যে বিদেশ থেকে নতুন হুমকি ও দেশের মধ্যে বিশ্বাসঘাতকদের মোকাবিলা করতে রাশিয়ার সমাজের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। 

সেপ্টেম্বর মাসে ইউক্রেনের ডনিয়েৎস্ক, লুহানস্কসহ চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ডে অন্তর্গত করলেও সেখানকার পরিস্থিতি বেশ কঠিন বলে পুতিন দুশ্চিন্তা প্রকাশ করেন।

তবে এদিন বেলারুশ সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু প্রকাশ্যে ইউক্রেনের তেমন উল্লেখই করেন নি। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকোর সঙ্গে আলোচনার পর দুই নেতা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার সুবিধা তুলে ধরেন। এর আগে মস্কোর পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধে বেলারুশের সক্রিয় অংশগ্রহণ সংক্রান্ত গুজব সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়। 

পুতিন বলেন, 'রাশিয়ার কাউকেই শুষে নেবার আগ্রহ নেই। এমন পদক্ষেপের কোনো অর্থ হয় না।'

বেলারুশ সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু প্রকাশ্যে ইউক্রেনের তেমন উল্লেখই করেন নি।

ইউক্রেন যুদ্ধে পুতিন এমন অবাস্তব দাবি করলেও রাশিয়া বরং যুদ্ধ আরও ছড়িয়ে দিতে চাইছে বলে সন্দেহ বাড়ছে। মলদোভার গোয়েন্দা সংস্থা সোমবার জানিয়েছে, যে রাশিয়া সম্ভবত নতুন বছরে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলের উপর হামলার তোড়জোড় করছে। 

ইউক্রেনের দক্ষিণে অধিকৃত এলাকা থেকে এমন হামলা চালিয়ে স্থলপথে মলদোভার সেই অঞ্চল পর্যন্ত ল্যান্ড করিডোর গড়ে তোলার উদ্যোগ চলছে বলে গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে। 

ইউক্রেন যুদ্ধে পুতিন এমন অবাস্তব দাবি করলেও রাশিয়া বরং যুদ্ধ আরও ছড়িয়ে দিতে চাইছে বলে সন্দেহ বাড়ছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি সোমবার রাতে তার ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি দ্রুত যুদ্ধ অবসানের লক্ষ্যে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরও অস্ত্রের অনুরোধ করেন। সেইসঙ্গে গোলাবারুদ ও ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর আরও পদক্ষেপও দেখতে চান তিনি। 

সোমবার কিয়েভের উপর রাশিয়া ২৮টি ড্রোন হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে। এর মধ্যে ২৩টি ধ্বংস করা সম্ভব হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত ও সংলগ্ন এলাকায় রাশিয়া জোরালো হামলা চালিয়ে যাচ্ছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে। 

সোমবার কিয়েভের উপর রাশিয়া ২৮টি ড্রোন হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার সেনা ও সামরিক সরঞ্জামের উপর পালটা হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি সেই হামলায় দুইটি হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।

ইত্তেফাক/ডিএস