বিশ্বজয়ী নায়কদের বরণ করে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স এখন উৎসবের রজনী
মেসিদের বিশ্বকাপ জয় উদযাপন উপলক্ষ্যে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
দেশের মাটিতে অবতরণের আধাঘণ্টা পর বিমান থেকে নামতে শুরু করে বিশ্বজয়ী ফুটবলাররা।
বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে নিয়ে সবার আগে বিমানের বাইরে বেস্রিয়ে আসেন আর্জেন্টিনার বিশ্বজয়ের নায়ক লিওনেল মেসি।
এই দৃশ্য দেখে মেসিদের বরণ করে নিতে অপেক্ষারত ভক্তরা উল্লাসে ফেটে পড়েন।
বিজয়ের ধ্বনি তুলে প্রকম্পিত করে তোলে পউরো বুয়েন্স আয়ার্স।
বুয়েন্স আয়ার্সের রাস্তায় সেই বাসের যাত্রাপথে মেসিদের অভ্যর্থনা জানাতে অপেক্ষায় ছিলো লাখো ভক্ত।
বিশ্বচ্যাম্পিয়নদের দেখেই জাতীয় পতাকা নেড়ে আর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ভক্তরা।